পেরিয়ে গেছি আমি
বন্ধ এক ঘরে ,
জড়িয়ে আছো তুমি
ওই বন্ধনীর সুরে।
পেরিয়ে গেলাম আমি তাই
আঠেরোর গেরো ,
রাবণ ও তো জানে
রেখা পেরোতে সে হিরো ,
সিনচান এরই লগে
হিমামারী আর শিরো ,
যেমন আমার লাগে তোকে
সাথে পাটিসাপটা আর ক্ষীরও।
চল পেরিয়ে যাই আমি
সব দুর্বিষহ ব্যাথা,
আমাকে ছাড়াই তুমি
থরি বলতে পারো কথা ,
ক্ষুধার্ত তুমি
তা বলে খেও না আমার মাথা।
বাঙালি আমি
তাই পরি সিধু জ্যাঠা ,
বাঙালিয়ানা আর তুমি
কি করো যে ছাতা ।
Comments
Post a Comment